ঢাকার বিপণিবিতানগুলোতে জমে উঠেছে ঈদ কেনাকাটা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ঈদের আগে শেষ শুক্রবারে কেনাকাটা জমে উঠেছে রাজধানীর বিপণিবিতানগুলোতে। তীব্র তাপপ্রবাহ মাথায় নিয়েও ঈদের কেনাকাটায় ব্যস্ত দেখা গেছে নগরবাসীকে। আর ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে মার্কেটে মার্কেটে বুথ বসিয়ে বিশেষ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকার বিপণিবিতানগুলো ঘুরে দেখা গেছে। নিউমার্কেট, বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক ও মৌচাক মার্কেটসহ কয়েকটি মার্কেট ঘুরে এ চিত্র দেখা যায়।
জানা গেছে, এদিন সকাল থেকেই এসব মার্কেটগুলোতে ক্রেতাদের কিছুটা ভিড় লক্ষ্য করা যায়। তবে জুমার পর তা বহুগুণে বেড়েছে। আর বিকেল থেকে সন্ধ্যার পরপর এই চাপ আরও বাড়ে। ফলে বিপণিবিতানগুলোতে পা ফেলার জায়গা পাওয়া ছিল কঠিন। ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের সবাইকেই ঘামে ভিজতে হয়েছে। উচ্চবিত্ত মানুষেরা ভিড় করছে বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক ও বেইলি রোডে। অপরদিকে, দামে স্বস্তি পেতে মধ্যবিত্তরা ছুটছেন মৌচাক, নিউমার্কেটের মতো মার্কেটগুলোতে।
বিক্রেতারা বলছেন, ঈদের আর চার থেকে পাঁচ দিন বাকি। গতকাল ছিল ঈদের আগের সর্বশেষ সাপ্তাহিক ছুটি, ফলে কেনাবেচা কয়েক গুণে বেড়েছে। বিশেষ করে ঈদের ছুটিতে যেসব মানুষ ঢাকা ছাড়বেন তারা কেনাকাটা করছেন। ফলে মার্কেটগুলোতে ক্রেতাদের অনেক চাপ দেখা যাচ্ছে। এখন থেকে নিয়মিত এমনই থাকবে। একদম চাঁদ রাত পর্যন্ত লোকজন কেনাকাটা করবে।
নিউমার্কেটে আসা ক্রেতা আঞ্জুমা খাতুন বলেন, তীব্র গরমে কষ্ট হচ্ছে, তবু কী কী করার আছে। মার্কেটে তো আসতে হবেই। বাচ্চাসহ সবার জন্য কেনাকাট লাগে।
আরেক ক্রেতা শিমুল শাহারিয়ার বলেন, আমি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, ছুটি পেতে আরও দুই-তিন দিন। আজ শুক্রবার ছিল, তাই স্ত্রীকে নিয়ে আসলাম। দাম মোটামুটি আছে। কিন্তু গরম অনেক বেশি। বাধ্য হয়েই আসা। আর তো সময় বেশি নাই।
কাপড় কিনতে আসা রাসেল খন্দকার বলেন, ঈদের আগে কেনাকাটা করা বেশ ঝামেলার। তবুও আসতে হয়েছে। আজ ছুটির দিন, এজন্য এসেছি।
নিউমার্কেটের দোকানগুলোতে ক্রেতা সমাগমের পাশাপাশি রাস্তায় ফুটপাতে থাকা দোকানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। মার্কেটের তুলনায় ফুটপাতের দোকানে জিনিসপত্রের দাম কম থাকায় এখানে অনেকেই কেনাকাটা সারছেন।
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, দৈনিক চাহিদা ৫ কোটি পিস
- ঈদে দেশীয় বুটিক হাউজগুলো ক্রেতা টানছে যে কারণে
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়